✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যাকাতের টাকা চুরি হলে যা করবেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১৩:৪৭:৫১ |
যাকাত ইসলামের ফরজ বিধান। সামর্থ্যবান ব্যক্তিরা ঠিকমতো যাকাত আদায় করলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আবার কেউ যাকাত আদায়ে গড়িমসি করলে বা ঠিকমতো যাকাত না দিলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির কথা বলা হয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, এবং তোমরা আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য যাকাত আদায় করো। অত:পর তিনি তা দ্বীগুণ করে দেবেন। (সুরা আর-রুম,আয়াত : ৩৯)

অন্য আয়াতে বর্ণিত হয়েছে, ‘তারা এমন লোক- যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি, তারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, সৎকাজের আদেশ করে ও মন্দকাজে বাধা প্রদান করে।’ (সুরা হজ, আয়াত : ৪১)

অন্য আয়াতে বর্ণিত হয়েছে, ‘আর যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে সেঁক দেওয়া হবে। (আর বলা হবে) ‘এটা তা-ই যা তোমরা নিজদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ কর।’ (সুরা তাওবাহ, আয়াত: ৩৫, ৩৬)

কোনো ব্যক্তির যাকাতের টাকা যদি চুরি হয়ে যায় তাহলে তার যাকাত আদায় বা মাফ হয়ে যাবে না। কারণ, যাকাতের নিয়তে কোনো বস্তু বা টাকা নিজের কাছে পৃথক করে রাখলেও তা নিজের মালিকানাতেই থেকে যায়। তাই কোনো কারণে তা খোয়া গেলে নিজের সম্পদ খোয়া গেছে বলেই ধর্তব্য হবে। 

আর যাকাত আদায় হওয়ার জন্য যাকাতের উপযুক্ত ব্যক্তি বা তার প্রতিনিধির হাতে তা পৌঁছে দেওয়া আবশ্যক। এর আগে যাকাত আদায় হয় না। অতএব যাকাতের জন্য কিনে রাখা বস্তু হারিয়ে যাওয়ার কারণে যাকাত আদায় হবে না; বরং পুনরায় যাকাত আদায় করতে হবে। (আলবাহরুর রায়েক ২/২১১; আল কাউসার, আদ্দুররুল মুখতার ২/২৬৯)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..