✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আফ্রিকার দলগুলোকে নিয়ে হতে যাচ্ছে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ২০:১৩:১৭ |
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। আইসিসি ইভেন্টের পর অন্যতম মর্যাদাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টে পরিণত হয়েছে এটি। এশিয়া কাপ থেকে অনুপ্রাণিত হয়ে ইউরোপেও এমন আয়োজনের পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। এবার জানা গেল, আফ্রিকার দলগুলোকে নিয়ে হতে যাচ্ছে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ।

আফ্রিকার দেশগুলোকে নিয়ে হবে এই টুর্নামেন্ট। আসর সফল করার লক্ষ্যে ইতোমধ্যেই জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) প্রধান তাভেংওয়া মুকুলানিকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। ২০২৭ সালের আগে এই আফ্রিকা টি-টোয়েন্টি কাপ চালু করার কোনো পরিকল্পনা তাদের নেই।

বর্তমানে আলোচনার টেবিলে আছে টুর্নামেন্টটির নানা দিক। বিশেষ করে আসরের সময় নির্ধারণ এবং দলগুলোর অংশ গ্রহণের জন্য যোগ্যতা বা যোগ্যতা অর্জনের প্রক্রিয়া নির্ধারণ। তবে এসবে দক্ষিণ আফ্রিকার বড় একটা প্রভবা থকাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ তাদের ব্যস্ত সূচি মেনেই টুর্নামেন্ট আয়োজন করতে হবে।

এই টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্রের বরাত দিয়ে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছে , ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নীতিগতভাবে এই ধারণার প্রতি আগ্রহী হলেও, প্রস্তাবিত কোনো টুর্নামেন্টে তারা তাদের প্রথম পছন্দের দল পাঠাতে পারবে কি না, তা নির্ধারণ করার জন্য তাদের নিজস্ব সূচিতে জায়গা প্রয়োজন।

আফ্রিকা কাপ মাঠে গড়ানোর আগে চলতি বছর ভিক্টোরিয়া ফলসে মোসি-ও-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে একটি ত্রি-সিরিজ হতে পারে। যেখানে জিম্বাবুয়ের পাশাপাশি নামিবিয়াও অংশ গ্রহণ করতে পারে। এটি আফ্রিকা কাপের পরিকল্পনা বাস্তবায়নের পাইলট প্রজেক্ট হতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..