✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অর্থ আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৮:৫৯:৩৪ |
নোয়াখালীতে রুপালী ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাৎ এর অপরাধে বেলায়েত হোসেন নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন।

তবে রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুদক কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত বেলায়েত হোসেন ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রুপালী ব্যাংক জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মকালে এ কর্মকর্তা ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে বিভিন্ন ভাবে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন করেন। পরর্বতীতে সে টাকাগুলো আত্মসাৎ করেন।

পরে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে ২০১৬ সালের ৪ মে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক ২০২৩ সালে আদালতে অভিযোগ দাখিল করে। শুনানি শেষে আদালত অভিযুক্ত আসামিকে ১৮৬০ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৪০৯ ধারায় ৫ বছর, ৪৬৮ ধারায় ৫ বছর ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..