✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৮:৫৫:০৮ |
জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আবেদীন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও একজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. মোতালেব হোসেন ও মৃত আইন উদ্দিনের ছেলে মো. রশিদ জামাল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সবুজপুর গ্রামের মৃত আইন উদ্দিন ফকিরের সন্তান মো. আব্দুল লতিফ, মো. সুরুজ মিয়া ও মো. আব্দুল হামেদ।
এছাড়াও খালাস পেয়েছেন- সবুজপুর গ্রামের মো. আসাদ জামালের সন্তান মো. খোরশেদ আলম। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন মামলার প্রধান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোতালেব হোসেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার জানান, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামে সামাজিক ও জমিজমার বিষয় নিয়ে আক্তার হোসেন আবেদীনের সঙ্গে আসামিদের পূর্ব বিরোধ চলে আসছিল।
বিরোধের জেরে ২০০৭ সালে ২২ মে রাত সাড়ে ৮টার দিকে সবুজপুর গ্রামের একটি মাদরাসার পাশে আবেদীনকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেন আসামিরা। পরে চিৎকার শুনে আবেদীনকে আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে হাসপাতালে নেওয়ার পথে আহত আবেদীন পরিবারের সদস্যদের সব ঘটনা খুলে বলেন।

আইনজীবী দিদারুল ইসলাম দিদার আরও জানান, এ ঘটনায় নিহতের সন্তান সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় চারজনের নামে এবং তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন। এই মামলার আসামি রশিদ জামাল ও খোরশেদ আলম ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি দেন। শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..