✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৭:২৯:২৭ |
রাজধানীর জুরাইনের বাগিচা ১ নম্বর গেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত হৃদয়ের বাড়ি চাঁদপুরের হাইমচরের চরভাঙ্গা গ্রামে। তার বাবার নাম আমানুল্লাহ জমাদার। বর্তমানে তিনি কদমতলীর জুরাইন এলাকায় বসবাস করতেন। তিনি পেশায় শ্রমিকের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। 

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. আজগর জানান, গতরাতে জুরাইনের বাসা থেকে বের হয়ে বাগিচা ১ নম্বর রোডে একটি বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়িয়ে ছিলেন হৃদয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও হৃদয়কে আর বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..