✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৭, | ২০:২০:২৯ |
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ ইউনিয়নের বৈরাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাইজবাগ পাঁচপাড়া সাধুরগোলা এলাকার আব্দুল আলীর ছেলে মো. জাহিদ (১৮) ও উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. হাজির উদ্দিন (৬৫)।

নিহত জাহিদ একটি মোবাইল কম্পানির সিম বিক্রেতা ও হাজির উদ্দিন একজন ঘটক বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পৌনে ৫টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক থেকে নেমে গ্রামীণ সড়ক স্থানীয় বৈরাটি মাদরাসা পার হয়ে ডিথপুর সড়কের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনের মধ্যে জাহিদ ঘটনাস্থলে নিহত হন।


এদিকে, অটোরিকশা থেকে ছিটকে পড়ে থাকা হাজির উদ্দিন নামের এক যাত্রী নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী ও অটোরিকশায় থাকা আরো তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আযম জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..