✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্বকাপ দলে থাকার লড়াইয়ে নেইমারের হঠাৎ অস্ত্রোপচার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৭, | ১৭:৩৫:৪৬ |
ব্রাজিলিয়ান তারকা তার শেষ আশা আঁকড়ে ধরে আছেন। নেইমার জুনিয়র তার সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে তার সাধ্যমতো সবকিছু করে চলেছেন। সান্তোস তারকা আবারো ছুরি-কাঁচির নিচে গেছেন।

মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, হঠাৎ অস্ত্রোপচার করিয়েছেন নেইমার। কুয়েঙ্কার বিপক্ষে কোপা সুদামেরিকানার প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সান্তোস ম্যানেজার কুকা বলেছেন, ‘ফিফা আন্তর্জাতিক বিরতি চলাকালে নেইমার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছে। সে অনুশীলন করেনি।অস্ত্রোপচারের পর সেরে ওঠার জন্য সে কয়েকদিন কাটিয়েছে।’



গত ব্রাজিলিয়ান লিগ মৌসুম শেষ হওয়ার পর নেইমার ডাক্তারদের পরামর্শ মেনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। মার্কা বলেছে, ‘ঠিক কয়েক মাস পর এখন নেইমার অপারেশন থিয়েটারে ফিরেছেন। প্লাটিলেট সমৃদ্ধ প্লাসমা ব্যবহার করে নিজেকে ফিরে পাওয়ার জন্য এই কাজটি করেছেন তিনি। হাঁটুর সংযোগস্থলের ক্ষতিগ্রস্থ টিস্যুকে শক্তিশালী করার লক্ষ্যে এই অস্ত্রোপচার।’

তারা আরও যোগ করেছে, ‘আন্তর্জাতিক বিরতি চলাকালে নেইমার চিকিৎসার সিদ্ধান্ত নেন। ওই সময়ে তিনি ব্রাজিল স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার আশায় ছিলেন। বিশ্বকাপের কয়েক মাস আগে সম্পূর্ণ ফিট হওয়ার লক্ষ্যে এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে যেন ২৬ জনের স্কোয়াডে থাকতে কার্লো আনচেলত্তিকে রাজি করাতে পারেন, সেজন্য তিনি এখন বিশেষ পুনরুদ্ধার কর্মসূচি শুরু করেছেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..