✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বস্তবন্দি অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৭, | ১৭:১০:০২ |

জামালপুর ইসলামপুর উপজেলায় ভুট্টাক্ষেত থেকে জুয়েল শেখ নামের এক অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সংগরপুর এলাকায় ভুট্টাক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশের জরুরি ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত জুয়েল শেখ মেলান্দহ উপজেলার পূর্বশ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। মরদেহে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..