✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এমপিওভুক্ত

শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৭, | ১৩:১২:৩০ |
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রথমবারের মতো বৈশাখী ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিগগির এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করে জানিয়েছেন, সব প্রক্রিয়া সম্পন্ন হলে চলতি বছর থেকেই এই সুবিধার আওতায় আসবেন শিক্ষকেরা।
মাউশি সূত্রে জানা গেছে, মোট ৩ লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক ও কর্মচারী প্রস্তাবিত এই ভাতার আওতায় আসবেন। তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল পর্যায়ে রয়েছেন ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন শিক্ষক ও কর্মচারী এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৮৭ হাজার ৫৪৬ জন।

এত দিন সরকারি কর্মচারীরা এই ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষকেরা এটি পেতেন না।


মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এবারই প্রথম বৈশাখী ভাতা পাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..