✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে তরুণরা: ডিসি জাহিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৭, | ০১:০৪:৫০ |

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বিশ্বকাপের আদলে ৩২টি স্কুল দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও উদ্বোধনী আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।



উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে এই টুর্নামেন্ট একটি অনন্য উদ্যোগ। তিনি বলেন, খেলার মাঠ ও জীবনের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। জীবনের মতো খেলাতেও উত্থান-পতন থাকে, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, খেলাধুলা বিশ্বমঞ্চে একটি দেশকে পরিচিত করার বড় মাধ্যম। ব্রায়ান লারা, ডিয়েগো ম্যারাডোনা, পেলে ও শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিরা নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বে নিজ নিজ দেশকে তুলে ধরেছেন। তরুণরাই এই জাতির ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে তারা একদিন বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ডিসপ্লে, নৃত্য এবং উশু-কুংফু প্রদর্শনীর মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন উপস্থাপন করে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় এবং সারোয়ারতলী ইব্রাহিম নুর উচ্চ বিদ্যালয় দল।

উপজেলা প্রশাসনের আয়োজনে পুরো টুর্নামেন্টজুড়ে বোয়ালখালী উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..