✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বন্ধুর বিয়েতে ২ লিটার অকটেন উপহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ২০:০৩:৪৯ |
মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম হয়েছে। প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দিয়ে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এক যুবক।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটনের বিয়ের অনুষ্ঠানে এই ভিন্নধর্মী উপহার দেন তার বন্ধু মাসুম আহমদ।

উপহার প্রদানকারী মাসুম বলেন, সম্প্রতি জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই বাস্তবতাকে মাথায় রেখেই বন্ধুর জন্য ব্যবহারিক ও প্রয়োজনীয় কিছু দেওয়ার চিন্তা করি। এ কারণে অকটেন উপহার দিয়েছি।

এদিকে বিয়ের অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী উপহার দেখে উপস্থিত অতিথিরাও অবাক হন এবং বিষয়টি নিয়ে হাস্যরসের পাশাপাশি প্রশংসাও করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সময়োপযোগী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..