✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ট্রাম্পের ১৫২ মিলিয়ন ডলার বাজেট প্রস্তাব

কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালু ?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১৯:৩৫:২৮ |
কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খুলতে ১৫২ মিলিয়ন ডলার বাজেট প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অংশ হিসেবে এই উদ্যোগের পরিকল্পনা জানান তিনি।

সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছে অবস্থিত এই কারাগারটি 'দ্য রক' নামেও পরিচিত। একসময় একে আমেরিকার অন্যতম ভয়ংকর ও কুখ্যাত কারাগার হিসেবে বিবেচনা করা হতো।

ট্রাম্পের প্রস্তাবিত বাজেট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকজন রাজনীতিক। আলকাট্রাজ কারাগার পুনরায় খুলতে, প্রকল্পের চূড়ান্ত খরচ কত দাঁড়াবে এবং আলকাট্রাজকে একটি সক্রিয় কারাগার হিসেবে চালানোর ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, এই কারাগারটি ১৯৬৩ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে এটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে। এর দেখভালের দায়িত্বে রয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..