খালে মিললো অজ্ঞাত নারীর লাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১৭:৫৭:৪৩ |
বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। 

সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে উপুড় হয়ে পড়ে থাকা ওই নারীর পড়নে ছিল কালো রঙের সেলোয়ার-কামিজ। চুলে ক্লিপও ছিল। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। খাল দিয়ে বর্ষা মৌসুমে পানির ঢল নামলেও শুকনো মৌসুমে পাহাড় থেকে অল্প পরিমাণে স্বচ্ছ পানি প্রবাহিত হয়। ফলে লাশ ভেসে আসার মতো তেমন একটা সুযোগ নেই বলে জানা গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..