✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফ্রান্সে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বংশোদ্ভূতদের দাপট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১১:১৭:৩১ |
ফ্রান্সের বৃহত্তম মুসলিম সম্মেলন ‘মুসলিম সম্মেলন ২০২৬’-এ হিফযুল কোরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় ৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী ফাইনালে জায়গা করে নিয়েছেন। এর পাশাপাশি তাদের মধ্যে একজন তৃতীয় স্থান অর্জন করায় আন্তর্জাতিক অঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা আরো উজ্জ্বল হয়েছে।

প্যারিসের উপকণ্ঠে অবস্থিত ল্য বুরজে এক্সিবিশন সেন্টার- এ মুসলমান দ্য ফ্রঁস সংগঠনের আয়োজনে ৩ থেকে ৬ এপ্রিল অনুষ্ঠিত এই সম্মেলনে উক্ত সাফল্য অর্জিত হয়।

হিফযুল কোরআন প্রতিযোগিতায় বহু প্রতিযোগীকে পেছনে ফেলে ফাইনালে জায়গা করে নেওয়া ৪ বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী হলেন- শরিফ ইসলাম সাবরি, রাইয়ান ফারুক, আরমান উদ্দিন ও ওবায়েদ খান। তাদের মধ্যে শরিফ ইসলাম সাবরি তৃতীয় স্থান অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখায়।

উল্লেখযোগ্য বিষয় হলো, এ ৪ জনই বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার- এর শিক্ষার্থী। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের অর্থ পুরস্কারের পাশাপাশি সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ফাইনালে অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতেও তুলে দেওয়া হয় উপহার সামগ্রী।

সম্মেলনের আওতায় কোরআন তেলাওয়াত, ইসলামিক জ্ঞানভিত্তিক কুইজ, আরবি ভাষা ও নৈতিক শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশি শিশু-কিশোররা কৃতিত্বের স্বাক্ষর রাখে। বিশেষ করে ধর্মীয় জ্ঞান ও উপস্থাপনায় তাদের দক্ষতা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

এবারের সম্মেলনে ৬টি ক্যাটাগরিতে হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম পরিবার, আলেম, শিক্ষাবিদ ও শিশু-কিশোরদের অংশগ্রহণে সম্মেলনটি এক প্রাণবন্ত আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হয়। ধর্মীয় আলোচনা ছাড়াও শিক্ষা, সংস্কৃতি, বইমেলা ও সামাজিক কার্যক্রমের সমন্বয়ে এটি একটি বহুমাত্রিক আয়োজন হিসেবে বিবেচিত।

কমিউনিটি নেতাদের মতে, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আরো এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরো সুদৃঢ় করবে।

সম্মেলনটি শুরুর আগে প্রশাসনিক জটিলতায় পড়লেও ফ্রান্সের একটি প্রশাসনিক আদালত সরকারি নিষেধাজ্ঞা স্থগিত করায় ৩ এপ্রিল শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..