✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ২০:৪৫:২৩ |
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- ওই এলাকার ভিক্ষুক দম্পতি আবুল বাশার ও শাহীনা বেগমের দুই ছেলে ইয়াসিন (৮) ও রাসেল (৬)।  রুপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসায় একসঙ্গে পড়াশোনা করতেন ইয়াসিন ও রাসেল। প্রতিদিনের মতো মাদরাসা থেকে দুপুরে বাড়িতে এসে পুকুরে গোসল করতে যায়। তারা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই ভাইয়ের মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে পরিবারের স্বজনেরা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।

নিহত শিশুদের বাবা আবুল বাশার বলেন, আমি একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষ। সকালে দুই ছেলেকে খাবার খাইয়ে মাদরাসায় দিয়ে বাজারে ভিক্ষা করতে গিয়েছিলাম। পরে খবর পাই আমার দুই ছেলে পানিতে পড়ে মারা গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেল।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..