✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আন্তর্জাতিক বাজারে ৯ মাসে গমের দাম রেকর্ড উচ্চতায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১৭:৩৫:২৩ |
আন্তর্জাতিক বাজারে গমের দাম আবারো বাড়তে শুরু করেছে।

বিশ্ববাজারে প্রতি বুশেল গমের দাম বর্তমানে ৬ ডলার শূন্য ৬ সেন্টে দাঁড়িয়েছে, যা নয় মাসের মধ্যে প্রায় সর্বোচ্চ। মূলত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং প্রধান উৎপাদনকারী দেশগুলোয় প্রতিকূল আবহাওয়ার কারণে গমের এ মূল্যবৃদ্ধি ঘটছে। খবর হেলেনিক শিপিং নিউজ।


বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনা গমের বাজারে বড় প্রভাব ফেলেছে। জ্বালানি তেল ও সারের দাম বাড়ায় সরাসরি প্রভাব পড়ছে কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন খরচে।

পাশাপাশি প্রতিকূল আবহাওয়াও দাম বাড়াতে ভূমিকা রাখছে। বিশ্বের অন্যতম প্রধান গম উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্রে এখন তীব্র খরা ও অস্বাভাবিক গরম অনুভূত হচ্ছে। এতে গমের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে দেশটিতে গমের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। মার্কিন কৃষি বিভাগের তথ্যানুযায়ী, এবার মাত্র ৪ কোটি ৩৮ লাখ একর জমিতে গম চাষ করা হয়েছে, যা চাহিদার তুলনায় বেশ কম।

সরবরাহ কমে যাওয়া এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার এ দ্বিমুখী চাপে বিশ্বজুড়ে গমের দাম আরো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..