✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দুই যাত্রীর লাগেজে মিলল ৩২ লাখ টাকার সিগারেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১২:২৬:৪৬ |
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে প্রায় ৩২ লাখ টাকার সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই সিগারেটগুলো মূলত শুল্ক ফাঁকি দিয়ে আনার অভিযোগ তুলেছে অধিদপ্তর।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭৯৮ কার্টনে এক লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা, যার মূল্য ৩১ লাখ ৯২ হাজার টাকা।

 এফজেড-৫২৩ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন এবং ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় আরও ৪৫৮ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, এ ধরনের অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্য কার্যক্রমকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..