সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজধানীতে বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা করল পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৩, | ২১:৫৩:১৪ |
জ্বালানি সংকটে জর্জরিত পাকিস্তানের সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাজধানী ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহণ সেবা চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।  ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকটের মুখে শনিবার (৪ এপ্রিল) থেকে এই বিশেষ সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের দুর্ভোগ লাঘবে এই জনকল্যাণমূলক উদ্যোগের পুরো ব্যয়ভার বহন করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  প্রাথমিক হিসাব অনুযায়ী, এই প্রকল্পের জন্য প্রায় ৩৫০ মিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে।  

মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ নাগরিকদের যাতায়াত খরচ যখন আকাশচুম্বী, ঠিক তখনই সরকার এই বড় ধরনের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল। সরকারের এই পদক্ষেপের ফলে রাজধানীর কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..