✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তারেকের মরদেহ দেশে পৌঁছেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৩, | ২১:০৯:৫৯ |
সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ পড়ে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে তারেকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে তারেকের আত্মীয়স্বজনের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক। 

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মৃত প্রবাসী এস এম তারেককে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। আমরা আমাদের নিয়ম অনুযায়ী এখন দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা দিচ্ছি। সঙ্গে আরও ৫০ হাজার টাকার চেক দিয়েছি। এরপর ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা করা হবে। তার ইনস্যুরেন্স অনুযায়ী পরবর্তীতে পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করা হবে।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে প্রধানমন্ত্রী সবসময় প্রবাসীদের খোঁজখবর নিচ্ছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..