সারাদেশে সব দোকান, বিপণি বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। ইরান যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকটে সরকারকে বিদ্যুৎ সাশ্রয়ে সহযোগিতার অংশ হিসাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেখানে আরও বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজারকে এ নিয়মের বাইরে রাখা হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ জাগো নিউজকে বলেছেন, আজ আমরা নোটিশ দিচ্ছি। এটি আজ থেকে কার্যকর হবে। তবে সবাই হয়তো বিষয়টি আজ না-ও জানতে পারেন। আগামীকাল থেকে এটি প্রায় সব শপিংমল ও দোকানে কার্যকর হয়ে যাবে।
এ জাতীয় আরো খবর..