✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ট্রাঙ্ক ঘিরে কৌতূহল, তালা ভেঙে মিলল নারীর লাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ২০:৪৭:১৯ |
মাত্র ১৩ দিনের মাথায় শেরপুরে আরেক নারীর পচা-গলা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শ্রীবরদী পৌর এলাকার তাতিহাটী মহল্লার নয়াপাড়া ঢালিবাড়ি মোড়ে একটি ট্রাঙ্ক (বড় স্টিলের বাক্স) থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে ২০ মার্চ শেরপুর পৌর শহরের মোবারকপুর এলাকার একটি কলাবাগান থেকে দুই পা বিহীন নারীর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের শিকার দুই নারীর পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।


জানা গেছে, বুধবার ভোরে ঢালিবাড়ি মোড়ে একটি পিকআপ ভ্যান আসে। এসময় কয়েকজন ব্যক্তি ভ্যান থেকে একটি ট্রাঙ্ক নামায়। বিনা বেগম নামে একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ট্রাঙ্ক নামিয়ে রেখে যাওয়ার সময় অপিরিচিত ব্যক্তিদের কাছে জানতে চান কেন এখানে ট্রাঙ্ক রেখে যাচ্ছেন, জবাবে তারা বলেন, কিছুক্ষণ পর এসে নিয়ে যাবেন।

ঘণ্টাখানেক পড়ে থাকা ট্রাঙ্ক নিয়ে এলাকাবাসীর মনে ভয় ও সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে শত শত লোক সেখানে উপস্থিত হন। ট্রাঙ্কের কাছে যেতেই দুর্গন্ধ পান তারা। পরে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে দেখতে পায় বিছানার তোষক ও প্লাস্টিকের বস্তায় মোড়ানো নারীর লাশ। লাশটির মুখমন্ডল রক্তাক্ত। সারা শরীর ফুলে গেছে। দেখে চেনার উপায় নেই।

স্থানীয়রা জানান, লাশ দেখে মনে হয়েছে কয়েকদিন আগে হত্যা করে ওই ট্রাঙ্কে ভরে রাখা হয়েছিল। পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পিকআপে করে এনে ফেলে গেছে দুর্বৃত্তরা।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরল আলম বলেন, লাশের পরিচয় শনাক্ত করতে পারেননি তারা। সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে কাজ শুরু করবেন। প্রাথমিকভাবে মনে হয়েছে ভুক্তভোগী নারীর বয়স ২৫-৩০ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..