১ এপ্রিল। ১৯৭৯ সালের আজকের দিনে ইরানে রাজতন্ত্রের আনুষ্ঠানিক অবসান ঘটে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সূচনা হয়। এর কয়েক মাস আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসন ব্যবস্থার পতন ঘটে। বিপ্লবী সরকার ক্ষমতা দখলের পর সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে আইনি ভিত্তি দিতে ৩০-৩১ মার্চ দুদিনব্যাপী দেশজুড়ে গণভোটের আয়োজন করে।
গণভোটে ইরানের জনগণের সামনে প্রশ্ন রাখা হয়েছিল; তারা রাজতন্ত্রের পরিবর্তে ইসলামী প্রজাতন্ত্র চায় কি-না। নির্বাচনের ব্যালট পেপার ছিল সবুজ ও লাল রঙের—যেখানে সবুজ ছিল প্রস্তাবের পক্ষে এবং লাল ছিল বিপক্ষের প্রতীক। ১ এপ্রিল নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পরপরই আয়াতুল্লাহ খোমেনি দিনটিকে 'আল্লাহর সরকার প্রতিষ্ঠার প্রথম দিন' হিসেবে অভিহিত করেন।
এদিনে উল্লেখযোগ্য ঘটনা
১৮২৬: স্যামুয়েল মুরি অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের আবিষ্কারক হিসেবে আইনি স্বীকৃতি বা মেধাসত্ত্ব লাভ করেন।
১৮৬৭: সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের রাজকীয় উপনিবেশে পরিণত হয়।
১৮৯১: শিকাগোতে বিখ্যাত 'রিগলি কোম্পানি' প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯: জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো স্প্যানিশ গৃহযুদ্ধে নিজের বিজয় ঘোষণা করেন।
১৯৭৬: স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক মিলে 'অ্যাপল কম্পিউটার কোম্পানি' গঠন করেন।
জন্ম
১৭৭৬: সোফি জার্মেইন, প্রথিতযশা ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও দার্শনিক।
১৮১৫: অটোভন বিসমার্ক, জার্মান রাষ্ট্রনায়ক।
১৮৭৩: সার্গেই রাচমানিনফ, রুশ-মার্কিন পিয়ানো বিশারদ, অর্কেস্ট্রা পরিচালক ও সুরকার।
১৯০৮: আব্রাহাম মাসলো, প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী এবং মানবিক মনোবিজ্ঞানের অন্যতম প্রবক্তা হিসেবে পরিচিত।
১৯২০: তোশিরো মিফুন, কিংবদন্তি জাপানি অভিনেতা ও প্রযোজক।
মৃত্যু
১৯৬৬: কার্ল অ্যাডাম, বিখ্যাত জার্মান ক্যাথলিক ধর্মতাত্ত্বিক।
১৯৬৮: লেভ লান্দাউ, নোবেলজয়ী রুশ পদার্থবিদ।
১৯৮৩: কেন কার্সি, কানাডীয় জ্যাজ পিয়ানোবাদক।
১৯৮৩: মার্ক ভোবুরগোয়াঁ, ফরাসি সুরকার, অর্কেস্ট্রা পরিচালক ও সংগীততত্ত্ববিদ।
১৯৮৪: চেপিন এলেক্টো রোসেল, কিউবান বেহালাবাদক, ব্যান্ড লিডার ও সুরকার।
এ জাতীয় আরো খবর..