✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাবার পথেই হাঁটছেন হৃতিকপুত্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ১৩:৪৭:০০ |
বলিউডের প্রভাবশালী পরিবারগুলোর মতো রোশন পরিবারের শেকড়ও অনেক গভীরে। সেই সংগীত পরিচালক রোশন লাল নাগরথ থেকে শুরু করে পরিচালক রাকেশ রোশন এবং শেষে অভিনেতা হৃতিক রোশন পর্যন্ত তিন প্রজন্ম দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড অঙ্গন। এবার সেই পারিবারিক ধারা বজায় রাখতে চলচ্চিত্রাঙ্গনে পা রাখছেন হৃতিক রোশনের ছোট ছেলে হৃদান রোশন।

হৃতিক রোশন এবং তার সাবেক স্ত্রী সুজান খানের ছোট ছেলে হৃদান রোশন। এ তারকা দম্পতির ১৪ বছরের দাম্পত্যের ইতি ঘটলেও সন্তানদের অভিভাবক হিসেবে তারা সবসময়ই একজোট। এমনকি করোনাকালেও তারা দুই ছেলের কথা ভেবে একই ছাদের নিচে সময় কাটিয়েছেন। 

তবে বাবা হৃতিক রোশনের মতো অভিনয়ের জন্য নয়; বরং পর্দার পেছনের কারিগর হওয়ার লক্ষ্যেই হৃদান রোশনের এ যাত্রা। চলচ্চিত্র পরিচালনা বা ‘ফিল্মমেকিং’ নিয়ে উচ্চশিক্ষার জন্য সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন হৃদান রোশন। লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত ‘ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া’তে ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন নিয়ে পড়াশোনা করবেন তিনি।

সামাজিক মাধ্যমে এই খুশির খবরটি শেয়ার করে নিয়েছে হৃদানের স্কুল ‘আমেরিকান স্কুল অফ বোম্বে’। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে—‘আমাদের কাছে এটি একেবারেই আশ্চর্যের নয় যে, হৃদানকে আমরা ইউএসসিতে ফিল্ম নিয়ে পড়তে দেখব। অভিনন্দন হৃদান, আমরা তোমার জন্য গর্বিত।’

সামাজিক মাধ্যমে দেওয়া স্কুল কর্তৃপক্ষের সেই পোস্টে হৃতিকের পরিবারের পক্ষ থেকেও হৃদানকে নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে। ১৭ বছর বয়সি এ তরুণের হাত ধরে রোশন পরিবারের পারিবারিক ঐতিহ্য এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সিনেমাসংশ্লিষ্টরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..