সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনায় বিজেপি এমপির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০২, | ০৬:৫৩:৫০ |

কোভিড-১৯ আক্রান্ত হয়ে ভারতের গুজরাটের রাজ্যসভার সংসদ সদস্য অভয় ভরদ্বাজ (৬৬) মারা গেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকালে চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গত আগস্ট থেকে ভুগছিলেন অভয় ভরদ্বাজ। কোভিড থেকে সেরে মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। ৯ অক্টোবর থেকে তিনি চিকিত্সাধীন ছিলেন। সংক্রমণের কারণে তার দুটি ফুসফুসই একেবারে নষ্ট হয়ে গিয়েছিল।

বিজেপি নেতা অভয় ভরদ্বাজ ছিলেন বিশিষ্ট আইনজীবী। চলতি বছরের জুনে বিজেপির টিকিটে রাজ্যসভায় সংসদ সদস্য নির্বাচিত হন।

হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. অনুরাধা ভাস্করণ জানান, লাইফ সাপোর্টে থাকাকালীন তার একাধিক অঙ্গ ধীরে ধীরে বিকল হতে শুরু করে। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকালে তিনি না ফেরার দেশে চলে যান।

গুজরাটের বিজেপির এই এমপির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি অভয় ভরদ্বাজের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..