✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বরিশালে বাস-অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১৯:৩৫:৩৮ |
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস, অটোরিকশা (ইজিবাইক) ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া রেইন্ট্রিতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত হেমায়েত রাজা (৪০) বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। দুর্ঘটনায় তার ছেলে নাঈম রাজা (১৮) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নিহতের স্ত্রী লিপি বেগম জানান, হেমায়েত রাজা ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে তিনি একটি জমি কিনেছিলেন। মঙ্গলবার ওই জমির রেজিস্ট্রি করতে ছেলেকে নিয়ে অটোরিকশায় করে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের তথ্যমতে, বরিশাল থেকে কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি বাসের সামনে পড়ে যায়। এতে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই হেমায়েত রাজার মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানা গেছে। 

গৌরনদী হাইওয়ে থানার বাকেরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার পর বাস, অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..