✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম সর্বোচ্চ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১৮:২২:২৪ |
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে বেড়ে গেছে গ্যাসের দাম। দেশটিতে আজ মঙ্গলবার (৩১ মার্চ) প্রতি গ্যালন গ্যাসের দাম ৪ ডলার ছাড়িয়েছে। যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই গ্যাসের দাম বেড়েছে। এরমধ্যে শুধুমাত্র গত এক মাসে প্রতি গ্যালন গ্যাসের দাম ১ ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

যা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মেয়াদের প্রেসিডেন্সির মধ্যে সর্বোচ্চ।

গত মাসেও দেশটিতে এক গ্যালন গ্যাস ছিল ২ দশমিক ৯৮ ডলার। এতে দেখা যাচ্ছে, মাত্র ৩০ দিনের ব্যবধানে দাম ৩৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সিএনএন বলেছে, এর আগেও জ্বালানি নিয়ে যখন সংকট দেখা দিয়েছিল, তখনো এক মাসের মধ্যে গ্যাসের দাম এত পরিমাণ বাড়েনি।

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী
এরমধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো ২০০৫ সালের হারিকেন ক্যাটনিরা ও ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা। রুশ বাহিনী ওই বছর ইউক্রেনে অভিযান শুরুর এক পর্যায়ে এক গ্যালন গ্যাসের দাম ৫ ডলার ছাড়িয়েছিল।

গ্যাসের পাশাপাশি অপরিশোধিত তেলের দামও উর্ধ্বমুখী। ইরানে হামলার পর গতকাল সোমবার যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়তে পারে তখন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দামও বেড়ে যায়। গতকাল দেশটিতে ২০২২ সালের পর প্রথমবারের মতো এক ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ায়।

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। যেখান দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ হয়। বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদক যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে অবশ্য খুব বেশি তেল নেয় না।

সূত্র: সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..