✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

গ্যালারি কায়ায় ১১ শিল্পীর - ক্রসরোড...নট এ প্রজেক্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১৬:২৮:৫৪ |
  উত্তরার গ্যালারি কায়াতে ০৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বিকেল ৫টায় শুরু হতে যাচ্ছে ১১ জন সমকালীন শিল্পীর দলীয় প্রদর্শনী।  ”ক্রসরোড...নট এ প্রজেক্ট” ( 'Crossroad.... not a project' ) শীর্ষক এই প্রদর্শনীতে ১১ জন শিল্পীর শিল্পকর্ম শোভা পাবে। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা প্রদর্শনীর উদ্বোধন করবেন।


 প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পীরা হলেন আব্দুস সাত্তার তৌফিক, অসীম হালদার সাগর,আজহারুল ইসলাম চঞ্চল, আযমীর হোসেন, মঞ্জুর রশীদ,নবোরায রয়, শাহানুর মামুন, শহীদ কাযী,সোহাগ পারভেজ,সুসান্ত কুমার অধিকারী,তেজস হালদার জস। 

প্রদর্শনীতে  ১১ জন শিল্পীর কাজের ধরন, করণকৌশল, মাধ্যমের বৈচিত্র‍¨ ও নিরীক্ষাচর্চার খোঁজ মিলবে । গতানুগতিক ধারার দলীয় প্রদর্শনীর বাইরে এ-প্রদর্শনী আলাদা গুরুত্ব রাখে। কারণ হলো, এটি একটি বারতা আমাদের জন্য দেয়, যা থেকে শিল্পের অনুরাগীরা পরম্পরাগত ধারণা অর্জন করতে সমর্থ হবেন। 

প্রদর্শনী চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..