সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শৌচাগারে মিললো ১৪৫ লিটার ডিজেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১১:৫০:৫১ |
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অবস্থিত মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে অবস্থিত বাড়িতে জেলা প্রশাসনের একটি দল অভিযান চালায়। এ সময় বাড়ির শৌচাগারের ভেতরে তিনটি ড্রামে মজুত রাখা ১৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শৌচাগারের ভেতরে লুকিয়ে রাখা ডিজেল উদ্ধার করা হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।’

তিনি জানান, ‘জব্দ করা তেল প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় স্থানীয় সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়েছে।’

এ ধরনের অবৈধ মজুত ও কারসাজি রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..