✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফেদেরার-জোকোভিচদের পাশে সিনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৯:৩৯:৩৮ |
জয়রথ যেন থামছেই না ইতালিয়ান তারকা ইয়ানিক সিনারের। ইন্ডিয়ান ওয়েলসের পর এবার মিয়ামি ওপেনের শিরোপাও নিজের করে নিলেন বিশ্বের এই দুই নম্বর শীর্ষ বাছাই। রবিবার রাতে চেক প্রজাতন্ত্রের জিরি লেহেচকাকে সরাসরি সেটে হারিয়ে প্রথম সানশাইন ডাবল পূর্ণ করেন তিনি।

ফাইনালে লেহেচকাকে ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন ইয়ানিক সিনার। একই মৌসুমে ইন্ডিয়ান ওয়েলস এবং মিয়ামি ওপেন জেতাকে টেনিসের ভাষায় বলা হয়  সানশাইন ডাবল। ২০১৭ সালে রজার ফেদেরারের পর প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন সিনার। এর মাধ্যমে ফেদেরার, জোকোভিচ, আগাসি ও সাম্প্রাসদের মতো কিংবদন্তিদের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সিনার।

এবারের মিয়ামির ওপেনে দুর্দান্ত ফর্মে ছিলেন সিনার। পুরো টুর্নামেন্টে একটি সেটেও হারেননি তিনি। তাতেই টানা ১৭টি ম্যাচে কোনো সেট না হারার রেকর্ড গড়লেন তিনি। ফাইনালে নিজের প্রথম সার্ভ থেকে ৯২ শতাংশ পয়েন্ট জেতেন এই ইতালিয়ান টেনিস তারকা।

মিয়ামি ওপেনের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে কয়েক দফায় বন্ধ ছিল। প্রথম সেট শুরুর আগে এবং দ্বিতীয় সেটের শুরুতে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় ৯০ মিনিট। মজার ব্যাপার হলো, বিরতির সময় ড্রেসিংরুমে নিজের টিমের সদস্যদের সাথে ফুটবল খেলে গা গরম রেখেছিলেন সিনার।

প্রথমবারের মতো মিয়ামি ওপেনের ফাইনাল খেলতে নামা জিরি লেহেচকা দ্বিতীয় সেটে দারুণ লড়াই জমিয়েছিলেন। পাঁচটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে এক পর্যায়ে ৪-৩ গেমে এগিয়েও গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সিনারের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় এই চেক তারকাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..