✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হরমুজ প্রণালি বন্ধ

ঝুঁকিতে জাপানের অ্যালুমিনিয়াম আমদানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৫:৪৬:১১ |
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় জাপানের অ্যালুমিনিয়াম সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।

পানীয়র ক্যান থেকে শুরু করে বুলেট ট্রেন তৈরির অপরিহার্য এ ধাতুর জন্য জাপান মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথ বন্ধ হওয়ায় জাপানের শিল্প উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর নিক্কেই এশিয়া। মধ্যপ্রাচ্যে জ্বালানিসাশ্রয়ী হওয়ায় সেখানে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম উৎপাদন করা হয়। চীন বাদে বিশ্বের মোট অ্যালুমিনিয়াম উৎপাদনের প্রায় ২০ শতাংশ আসে এ অঞ্চল থেকে। জাপান বর্তমানে তার প্রয়োজনীয় অ্যালুমিনিয়ামের শতভাগই আমদানি করে। গত বছর জাপানের মোট আমদানির ২০ শতাংশই এসেছে মধ্যপ্রাচ্য থেকে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত একাই সরবরাহ করেছে ১৩ শতাংশ। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এ সরবরাহ ব্যবস্থা এখন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। জাপান অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে তাদের সদস্যভুক্ত কোম্পানিগুলো বিকল্প পরিবহন পথ বা নতুন সরবরাহকারী খোঁজার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। রেজোনাক হোল্ডিংসের মতো বড় প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো থেকে কাঁচামাল সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে। তবে বড় কোম্পানিগুলো বিকল্প উৎস খুঁজে পেলেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোর জন্য দ্রুত সরবরাহকারী পরিবর্তন করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..