✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আরও দুই সচিব প্রত্যাহার, ২ মন্ত্রণালয়ে নতুন সচিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ২০:০৮:২৭ |
প্রশাসনের আরও দুই সচিবকে প্রত্যাহার করা হয়েছে এবং একজন সচিবের প্রত্যাহার আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে একজন পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।   

একই সঙ্গে সদ্য সচিব পদে পদোন্নতি পাওয়া এক কর্মকর্তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। 

রোববার (২৯ মার্চ) এ বিষয়ে ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

এছাড়া গত ২৫ মার্চ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছিল। আজ রোববার সেই প্রজ্ঞাপনটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।   

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলাম পদোন্নতি পেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন কানিজ মওলা। কানিজ মওলা সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্বে ছিলেন, গত ২৫ মার্চ তাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে বদলি করা হয়েছিল।  

গত ২৫ মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। আজ তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হলো। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..