✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ম্যারাডোনার মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২৮, | ০৫:৪৬:৫২ |

অসুস্থ ম্যারাডোনার দেখ ভালের জন্য একটি প্রতিষ্ঠান দায়িত্ব নিয়েছিল। তার পাশে সার্বক্ষণিক থাকতো একাধিক নার্স। ২৪ নভেম্বর রাতে যে কর্তব্যরত নার্স ছিলেন তার ভাষ্যমতে, রাত ১১টার সময় তিনি ম্যারাডোনাকে জীবিত অবস্থায় পেয়েছিলেন।

২৫শে নভেম্বর সকাল ৭.৩০ পর্যন্ত ম্যারাডোনা জীবিত ছিলেন তিনি তা টের পেয়েছেন। তার পরের শিফটে যে নার্স ছিল তিনি বলেন, তিনি আসার ৪ ঘণ্টা পর ১২.১৬ মিনিটে ম্যারাডোনাকে তিনি ডাক দেন, কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে তিনি ম্যারাডোনার ভাগিনা জনিকে কল করেন। সে যখন দেখল ম্যারাডোনা কোন নিঃশ্বাস নিচ্ছে না, তখন সেখানকার স্থানীয় ডাক্তার ডাকা হয়।

১১ মিনিট পর, ১২.২৭ মিনিটে এ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। তারপর ম্যারাডোনাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে জানা যায় ম্যারাডোনার বিদায়ের পর তার চলে যাওয়ার কারণ অনুসন্ধানে নামছে আর্জেন্টিনার আইন শৃঙ্খলা বাহিনী।

তারা সেখানকার সিসি ক্যামেরায় প্রতিবেশীদের যাতায়াত পর্যবেক্ষণ করছে এবং কর্তব্যরত নার্স এবং চিকিৎসকদের সহযোগিতা কামনা করেছেন। ২৫ নভেম্বর মারা যান আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..