✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শিক্ষা খাতে নির্বাচনি ইশতেহার

কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১৬:২৬:৩০ |
সরকারের নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রুতিসমূহ অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি বিস্তৃত কর্মপরিকল্পনা ও কর্মকৌশল গ্রহণ করেছে। 

একইসঙ্গে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

রোববার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানো নির্বাচনি ইশতেহার অগ্রাধিকার সংক্রান্ত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সমন্বয় শাখার উপসচিব মোহাম্মদ ওবায়দুর রহমান স্বাক্ষরিত চিঠির আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে প্রণীত এই কর্মপরিকল্পনা দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

আদেশে বলা হয়, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা এবং কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। এই কর্মপরিকল্পনা ও কর্মকৌশলের নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের স্ব-স্ব অনুবিভাগ এবং অধীনস্থ সকল দপ্তর ও সংস্থাকে তাদের অংশসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হলো।

আদেশে আরও বলা হয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিশ্চিত করতে, প্রতি মাসের একটি অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করতে বলা হয়েছে। ২৫ পৃষ্ঠার এই বিস্তারিত কর্মপরিকল্পনায় প্রতিটি খাতের জন্য আলাদা আলাদা বাস্তবায়ন কৌশল নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এই আদেশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ১৩টি দপ্তর ও সংস্থার প্রধানদের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..