✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘তেল নাই’ লেখা পাম্পে মজুত ২৫০০ লিটার

দ্বিতীয়বার তেল নিতে গিয়ে জরিমানা গুনলেন ৭ হাজার টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ২৩:২৫:১৭ |
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের ‘তেল নাই’ লেখা একটি পেট্রোল পাম্পে  অভিযান চালিয়ে মজুত করা তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার  শিবগঞ্জ উপজেলায় পুখুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ২ হাজার ৫শ লিটার জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে এ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও মজুত তেল বিপণনের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল।

অভিযান সূত্রে জানা যায়, ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় জ্বালানি তেল মজুত রাখার অপরাধে স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই সময় দুই মোটরসাইকেল আরোহী দুইবার তেল নেওয়ার চেষ্টা করলে তাদের দুইজনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মজুতকৃত জ্বালানি তেল উপস্থিত মোটরসাইকেল আরোহীদের মধ্যে প্রতি জনকে ২০০ টাকার তেল হিসেবে বিপণন করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া এর আগে জেলার গোমস্তাপুর উপজেলায় তেল নাই লিখা পাম্পে অভিযান চালিয়েছিল গোমস্তাপুর উপজেলা প্রশাসন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..