✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘরে মিলল ৯০০ লিটার জ্বালানি তেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ২১:৫৯:১২ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে অকটেন ও ডিজেল মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৯০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।


সংশ্লিষ্ট সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত ‘মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় তালাবদ্ধ একটি ঘরে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৯০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, ‘অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।


’
তিনি আরো জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..