✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভাগ্যিস ফিনালিসিমা বাতিল হয়েছিল, নাহলে আমরা হেরে যেতাম: এমি মার্টিনেজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ১৭:১৫:৩৪ |
মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও নিজেদের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না। বরং ফিনালিসিমা বাতিল হওয়ায় খুশিই হয়েছেন তিনি।

আর্জেন্টিনার ম্যাচটি খেলার কথা ছিল ফিনালিসিমাতে-স্পেনের বিপক্ষে। কিন্তু ইরান যুদ্ধের জেরে ঝুলে থাকার পর ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকান চ্যাম্পিয়নদের লড়াই বাতিল করে দেয় কর্তৃপক্ষ। যেটা নিজেদের জন্য ভাগ্য হিসেবেই দেখছেন মার্টিনেজ। বিশ্বকাপজয়ী গোলরক্ষক ভালোভাবেই বুঝতে পারছেন-এই পারফরম্যান্স দিয়ে স্পেনের মতো দলের বিপক্ষে দাঁড়াতেই পারতেন না তারা।

বোকা জুনিয়র্সের মাঠে মৌরিতানিয়ার বিপক্ষে দুই অর্ধে দুই রকম চেহারায় দেখা যায় আর্জেন্টিনাকে। প্রথমার্ধে কিছুটা চেনা রূপে থাকলেও বিরতির পর নিজেদের হারিয়ে খুঁজেছে তারা। সেই সুযোগে গোলের জন্য আটটি শট নেয় মৌরিতানিয়া। সেখানে আর্জেন্টিনা শট নিতে পেরেছে মাত্র একটি। সফরকারীরা ফিনিশিংয়ে সফল হলে খারাপ কিছুই হতে পারত স্বাগতিকদের জন্য।



ম্যাচের শেষ বাঁশির বাজার ঠিক আগ মুহূর্তে মৌরিতানিয়ার হয়ে একটা গোলের শোধ দেন জর্ডান লেফোর্ট। এর আগে প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে একবার করে গোলের খাতায় নাম লেখান এনজো ফার্নান্দেজ এবং নিকো পাজ।

ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, ‘ভাগ্য ভালো (ফিনালিসিমা) ম্যাচটা বাতিল হয়ে গেছে। আমরা যদি এভাবে খেলতাম (স্পেনের বিপক্ষে), তাহলে হেরেই যেতাম। সত্যি বলতে খুব দুর্বল পারফরম্যান্স ছিল। প্রীতি ম্যাচে আমাদের বাজে পারফরম্যান্সগুলোর একটি ছিল। গতি, তীব্রতা বা দলগত পারফরম্যান্সে অনেক ঘাটতি দেখা গেছে। এসব নিয়ে আমাদের আরও ভাবতে হবে। জাতীয় দলের জার্সিতে আরও অনেক ভালো করতে হবে।’

মৌরিতানিয়ার প্রশংসা করে মার্টিনেজ বলেন, ‘প্রতিপক্ষ অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে আমরা ম্যাচটা জিতেছি। প্রতিপক্ষ সম্পর্কে আমরা তেমন বেশি কিছু জানতাম না। তারা এমনভাবে খেলেছে যেন সব কিছু এর ওপর নির্ভর করছিল। আমাদের নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রয়োজন ছিল।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..