✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ১৬:৫০:১৬ |
কক্সবাজারের টেকনাফ উপকূলে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 

শনিবার (২৮ মার্চ) সকালে নাফ নদীর ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় তাদের নিয়ে যাওয়া হয়। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তিনটি নৌকাসহ ১৩ জন জেলেকে আরকান আর্মি অপহরণ করেছে। জেলেদের ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, অপহৃতদের সবার বাড়ি শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাঙ্গারপাড়া গ্রামে।

জেলেরা হলেন—মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহমদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)।

এ ঘটনায় উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ভোরে মাছ ধরতে  কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা নাফ নদীর মোহনায় যায়। সকালে স্পিডবোটে আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে তুলে নিয়ে যায়।

বিজিবি বলছে, গত প্রায় দুই বছরে চার শতাধিকের বেশি জেলে নাফ নদী থেকে আরকান আর্মি তুলে নিয়ে গেছে। এদের মধ্যে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ৭৩ জেলেকে ফেরত আনা হয়। এখনও বন্দী থাকা জেলেদের প্রত্যাবর্তনে প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..