সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শুরু হতে যাচ্ছে ভিবিএল- ভাই ব্রাদার লিগ (৩য় সংস্করণ)

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ১৬:১১:৩৪ |
আগামী, ২৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে "ভিবিএল- ভাই ব্রাদার লিগ (৩য় সংস্করণ)" । রাজধানীর আমিন মোহাম্মদ গ্রুপের গ্রীন বনশ্রী প্রকল্প সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট । টুর্নামেন্টে মোট ৪ টি দল অংশগ্রহণ করবে। 

ভিবিএল - ভাই ব্রাদার লিগ আয়োজিত এই টুর্নামেন্টের এটি হতে চলেছে  তৃতীয় সংস্করণ।  যার প্রথম ও দ্বিতীয় সংস্করণ আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল যথাক্রমে ২০২৪ ও ২০২৫ সালে।

আগামী ০৪ এপ্রিল ২০২৬ তারিখে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফ্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটি হবে খিলগাঁওয়ের  "ইউনিক কোচিং" এর গোড়ান শাখায়। ড্রাফ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খিলগাঁও ও গোড়ান এলাকার পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান " ইউনিক কোচিং " এবং " ইগনাইট  বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং "-এর প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কায়েস আজাদ।

উল্লেখ্য, এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়দের প্রদান করা হয় বিশেষ পুরস্কার ও সম্মাননা। টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে ট্রফি এবং চ্যাম্পিয়ান প্রাইজ মানি।

প্রতিবারের মতো এবারের আয়োজনও ছাড়িয়ে যাবে বিগত সকল আসরকে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যা তরুণ প্রজন্মকে সুস্থ জীবনধারা এবং খেলাধুলার প্রতি আরও উৎসাহী করে তুলবে। টুর্নামেন্ট চলবে ১লা মে পর্যন্ত। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..