✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মেসির জাদুর স্বীকৃতি, স্টেডিয়ামে তার নামে বিশেষ স্ট্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ১২:২৯:১৪ |
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নেতৃত্বে প্রথমবার এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। এবার তার প্রতি অনন্য সম্মান প্রদর্শন করতে যাচ্ছে ইন্টার মায়ামি। ক্লাবের নতুন ‘নু স্টেডিয়াম’-এর একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে এই তারকার নামে। এখন থেকে স্টেডিয়ামটির একটি গ্যালারি ‘লিও মেসি স্ট্যান্ড’ হিসেবে পরিচিতি পাবে।

সাধারণত কোনো কিংবদন্তিকে সম্মান জানানো হয় তার অবসরের পর, কিন্তু মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙেছে ক্লাবটি। জীবিত ও সক্রিয় অবস্থাতেই নিজের নামে নিজের নামে এমন স্ট্যান্ড বিশ্ব ফুটবলে এক বিরল ঘটনা।



ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, এটি শুধুই একটি নামকরণ নয়, বরং বর্তমানের অসাধারণ এক যাত্রার স্বীকৃতি। মেসি মাঠে নামলে যে আবেগ সৃষ্টি হয়, সেই অনুভূতিকেই স্থায়ী রূপ দিতেই এই উদ্যোগ।

বিবৃতিতে আরও লেখা হয়েছে, কাউকে স্বীকৃতি দেওয়ার অর্থ সব সময় কোনো অধ্যায়ের সমাপ্তি টানা নয়।  স্টেডিয়ামের নিচের অংশের ১১৭ থেকে ১২১ এবং ওপরের অংশের ২১৭ থেকে ২২৩ নম্বর সেকশন নিয়ে গঠিত হবে এই ‘লিও মেসি স্ট্যান্ড’। এখান থেকে খেলা দেখার অভিজ্ঞতা ভক্তদের জন্য হবে আরও ব্যতিক্রমী ও স্মরণীয়।

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দলটিকে বদলে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। প্রথম মৌসুমেই জেতান লিগস কাপ, এরপর ধারাবাহিক সাফল্যে দল পায় সাপোর্টার্স শিল্ড এবং অবশেষে জিতে নেয় এমএলএস কাপ। এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ডও গড়ে ক্লাবটি।

ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল মেসি। টানা দুই মৌসুমে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জিতে গড়েছেন নতুন ইতিহাস। গোল ও সহায়তায়ও তিনি ক্লাবের সেরা, যা তার প্রভাবের স্পষ্ট প্রমাণ।

আগামী ৪ এপ্রিল নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচেই উন্মোচিত হবে এই ‘লিও মেসি স্ট্যান্ড’। প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে অস্টিন। সেই ম্যাচে স্ট্যান্ডে বসা সমর্থকদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন, যা আরও বাড়িয়ে দেবে এই ঐতিহাসিক মুহূর্তের আবেগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..