✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চাঁদপুরে ট্রলি-সিএনজির সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ১১:৫০:৪১ |
চাঁদপুরের হাজীগঞ্জে মুরগি বহনকারী ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া (৩০) নামের এক যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ আরও ৩ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকার জাফর মেম্বার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজি স্কুটারে করে চাঁদপুর শহরে যাচ্ছিলেন।

আহত রিনা বেগম জানান, আমাদের বহনকারী স্কুটারটি যেমনি জোরে চলছিল, ঠিক তেমনি বিপরীত দিক থেকে আসা মুরগির ট্রলিটি দ্রুত বেগে এসে সজোরে ধাক্কা মারে। এতে আমরা যাত্রীরা সিএনজি থেকে ছিটকে দুই দিকে পড়ে যাই। এর মাঝে কিবরিয়া নামের একজন সড়কের উপরে পড়েছে কিন্তু সম্ভবত ট্রলির সাথে মারাত্মক সংঘর্ষের কারণে তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে যায়।

বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারুক হোসেন জানান, ঘটনার পর পর আমরা ছুটে এসে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে, তাৎক্ষণিক কারো পরিচয় জানা সম্ভব হয়নি। আহতের মধ্যে সিএনজিচালিত স্কুটারের চালক রয়েছেন। 

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, পানি সেচের শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি মুরগি বহনকারী ট্রলির সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া নামের এক যাত্রীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর পর আমি এখানে এসে দেখি হৃদয় বিদারক এক ঘটনা।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর জব্বার জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..