✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পথহারানো পথিককে রাস্তা চেনাচ্ছেন অরিজিৎ সিং!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ১১:২০:০৪ |
মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের বাসিন্দা অরিজিৎ সিং। তাঁর পরিচিতি বিশ্বজোড়া। বঙ্গসন্তানের দরজায় কড়া নাড়েন মার্টিন গ্যারিক্স, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা। এত বড়মাপের শিল্পী হয়েও নিজের শিকড় ভুলে যাননি। তাই তো অরিজিৎ শুধু জেলার গর্ব নন, ভারতবাসীরও গর্ব। কোনও সেলেবসুলভ আচরণ তিনি করেন না। অরিজিৎ সিংয়ের আদবকায়দা দেখলে বোঝাই কঠিন তিনি এত জনপ্রিয়। মুম্বাইয়ের ঝাঁ চকচকে বাড়ি ছেড়ে মুশির্দাবাদের জিয়াগঞ্জে স্কুটিতে চড়েই এদিক ওদিক ঘুরে বেড়ান। পাড়ার মোড়ে আড্ডা দেন ছোটবেলার বন্ধুদের সঙ্গে। অরিজিতের এমন স্বভাবই তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে। সেই বিখ্যাত গায়ককেই এবার দেখা গেল পথহারানো পথিককে রাস্তা চেনাতে। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

ওই ভিডিওতে দেখা গিয়েছে, পথহারা এক মহিলাকে রাস্তা চেনাচ্ছেন অরিজিৎ। ধৈর্য ধরে বোঝাচ্ছেন বাঁ দিকের গলি দিয়ে ঢুকে গন্তব্যে পৌঁছতে হবে। আর পাঁচজনের মতো যেভাবে রাস্তা চেনাচ্ছেন অরিজিৎ, তা দেখে মুগ্ধ প্রায় সকলেই। ‘ঘরের ছেলে’ অরিজিৎকে এভাবে দেখে অবশ্য অবাক হননি জিয়াগঞ্জের কেউ। বরং অনেকেই বলছেন, “এটাই তো সেই চেনা অরিজিৎ। যাঁর আচরণ দেখলে বোঝাই যায় যে তিনিও সেলেব। পরিবর্তে যেন একেবারেই ঘরের ছেলের মতো হাবভাব।” এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার জিয়াগঞ্জের অলিগলিতে এভাবে সাধারণ মানুষের মতো দেখা গিয়েছে তাঁকে। 



বলে রাখা ভালো, গত ২৭ জানুয়ারি, অরিজিৎ সিং আচমকা ঘোষণা করেন প্লেব্যাক আর করবেন না। শিল্পীর সোশাল মিডিয়া পোস্ট যেন বিনা মেঘে বজ্রপাতের মতো লেগেছিল অনুরাগীদের। কেরিয়ারের একেবারে মধ্যগগনে অরিজিৎ সিংয়ের এমন সিদ্ধান্তে মুষড়ে পড়েন তাঁর গুণমুগ্ধরা। তবে অরিজিৎ জানিয়েছিলেন, প্লেব্যাক ছাড়লেও, গান ছাড়ছেন না। বরং আরও ভালো কিছু করবেন। সেই মতো কথাও রেখেছেন তিনি। প্লেব্য়াক থেকে বিদায়ের পর ইতিমধ্যে তাঁর নতুন গান মুক্তি পেয়েছে। যা নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনাও হয়েছে বিস্তর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..