✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

উসমান তারিককে নকলের চেষ্টায় লঙ্কান বোলারকে আম্পায়ারের বাধা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ২০:০৬:২১ |
অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণে আলোচনায় আসেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। অনন্য বোলিং স্টাইলের কারণে নজর কেড়েছেন তিনি। এই স্পিনারের বোলিংয়ে রয়েছে নানান বৈচিত্র্য, কিন্তু তাঁর ডেলিভারির ধরণই সবচেয়ে বেশি আলোচনার বিষয়। উসমান তাঁর সাইড-আর্ম অ্যাকশনে মাঝে হঠাৎ থামেন, তারপর বল ছাড়েন। এমন বোলিং অ্যাকশন ব্যাটারদের জন্য রীতিমতো গোলকধাঁধা হয়ে দাড়িয়েছে।

অন্যরকম এই বোলিংয়ে বেশ সাফল্যও পাচ্ছেন উসমান তারিক। আর তাই তো অনেক স্পিনারই এটিকে নকল করার চেষ্টাও করছেন। এমনই একটি ঘটনা দেখা গেল শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচে। উসমানের এই অ্যাকশনকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুইবার বৈধ হিসেবে অনুমোদন দিলেও পার পেলেন না শ্রীলঙ্কান ওই স্পিনার। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে।



ঘটনা শ্রীলঙ্কার ‘লাভার্স কোয়ারেল’ প্রতিযোগিতায়। যখন রিচমন্ড কলেজ ও মহিন্দা কলেজ একে অপরের বিপক্ষে খেলছিল। রিচমন্ডের হয়ে খেলা লেফট-আর্ম স্পিনার নেথুজা বাসিথা উসমান তারিকের স্টাইল অনুকরণ করার চেষ্টা করেছিলেন। বল ছাড়ার আগমুহূর্তে একমুহূর্ত থেমে যাওয়ার পর বল ছুঁড়লেন তিনি। তবে দুঃখের বিষয় আম্পায়ার সেটিকে ‘ডেড বল’ ঘোষণা করেন।

মেলবোর্ন ক্রিকেট ক্লাবের ৪১.১ ধারা অনুযায়ী, কোনও বোলার যদি ইচ্ছাকৃতভাবে ব্যাটারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তখন আম্পায়ার ‘ডেড বল’ ঘোষণা করতে পারেন। এ ক্ষেত্রে বাসিথার বল করতে করতে থেমে যাওয়া, স্বাভাবিক বোলিং অ্যাকশনের অংশ নয় বলেই মনে করেছেন আম্পায়ার। এটাকে ইচ্ছাকৃত গণ্য করা হয়েছে। এখানেই তারিকের বোলিং অ্যাকশনের সঙ্গে পার্থক্য। পাক স্পিনারের বোলিং অ্যাকশনে এই থেমে যাওয়া একটি স্বাভাবিক ও নিয়মিত অংশ, তাই বৈধ বলে ধরা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..