✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হার্ট সার্জারির পর এখন কেমন আছেন ফজলুর রহমান বাবু?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ২২:০৪:৩০ |
ওপেন হার্ট সার্জারির পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।

সম্প্রতি তাকে দেখতে যান অভিনেতা চঞ্চল চৌধুরী। বুধবার (২৫ মার্চ) সামাজিক মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে বাবুকে দেখতে যাওয়ার কিছু ছবি শেয়ার করেন তিনি।

পোস্টে চঞ্চল লেখেন, এবারের ঈদের সবচেয়ে ভালোলাগার মুহূর্ত ছিল সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। জটিল অস্ত্রোপচারের পর তাকে হাসিমুখে দেখতে পারাটাই ছিল তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি আরো জানান, সবার প্রিয় এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ এবং খুব দ্রুতই আবার ক্যামেরার সামনে ফিরবেন বলে আশা করছেন তিনি।

উল্লেখ্য, গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। পাশাপাশি টেলিভিশন নাটকেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..