✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ডিএমপির এক ডিসির বদলি, পাঁচ এডিসির পদায়ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৯:১৩:৩২ |

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মর্যাদার একজনকে বদলি এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত পৃথক দু’টি আদেশে এ তথ্য জানানো হয়।

একটি আদেশে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার মুহাম্মদ তালেবুর রহমানকে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) থেকে বদলি করে উপ-পুলিশ কমিশনার (লালবাগ বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে ।

অপর আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার মো. ইমরান জাকারিয়াকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-রমনা বিভাগ) থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রটেকশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। মো. জিয়াউর রহমান চৌধুরীর পদোন্নতি প্রাপ্তির পর তাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-রমনা বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এনায়েত কবীর সোয়েবকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। (তার পূর্বের গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলির আদেশটি বাতিল করা হয়েছে)। ফারজানা হককে পদোন্নতি প্রাপ্তির পর তাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে এবং মো. সাজিদুর রহমানের পদোন্নতি প্রাপ্তির পর তাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ।

এই আদেশগুলো জনস্বার্থে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..