✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষার্থীর পা বিচ্ছিন্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৫:৫৯:৫৮ |
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতুল বাকিয়া নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত জান্নাতুল বাকিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল বাকিয়া কক্সবাজার থেকে বাসযোগে চট্টগ্রাম শহরে ফিরছিলেন। লোহাগাড়ার নোয়াপাড়া এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং শরীর থেকে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের সহপাঠী মেহেরাব হোসেন জানান, জান্নাতুল এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। আমরা বন্ধুরা তার পাশে থাকার জন্য হাসপাতালে যাচ্ছি। তবে এখনও তার পরিবারের সঙ্গে পুরোপুরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

লোহাগাড়া ট্রমা সেন্টারের চিকিৎসক সিরাজ উদ্দিন জানান, আহত শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার পা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি মাথায় গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে মোটরসাইকেলটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..