✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আসিফ আকবরের নামে থানায় জিডি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১১:৫০:৩৮ |
বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ এনে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের নামে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর রমনা থানায় মো. সালাহউদ্দিন ভূঞা নামে ওই ব্যবসায়ী এই জিডি করেন। 

তবে জিডির বিস্তারিত বিবরণ বা অর্থ আত্মসাতের ধরন সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

রমনা থানার পুলিশ জানিয়েছে, জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

গত বছরের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হন আসিফ আকবর। পরে বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্বও পান এই পরিচালক।

বিসিবির পরিচালক হওয়ার পর থেকেই আসিফ আকবর নানা কর্মকাণ্ডের কারণে আলোচনায় রয়েছেন। বিশেষ করে সাকিব আল হাসানকে দলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে বেশি আলোচিত তিনি।

সম্প্রতি সাকিবের জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেন। 

এর আগে গত ৯ মার্চ অন্য একটি মামলায় খালাস পান আসিফ আকবর। তবে সর্বশেষ এই জিডির ফলে নতুন করে সংকটে পড়েছেন এই সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..