✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

২৫ মার্চ রাতে প্রতীকী 'ব্ল্যাক আউট' হচ্ছে না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ২১:২২:১৪ |
২৫ মার্চ (বুধবার) গণহত্যা দিবসে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট হবে না। যদিও গতকাল সোমবার সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।

তবে কেপিআই, জরুরি স্থাপনা, বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। কিন্তু মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ২৫ তারিখ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট হবে না।

তবে কেন পালন করা হবে না, এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানানি।

উল্লেখ্য, কালরাতের স্মরণে গত আওয়ামী লীগ সরকারের সময়ে ২৫ মার্চ এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি চালু করা হয়।

১৯৭১ সালে এদিন রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..