✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পেট্রোল না পেয়ে সড়ক অবরোধ করলেন চালকরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৯:১১:০৯ |
গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে পেট্রোল সংকটকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন বাইক চালকরা। দীর্ঘ সময় ধরে পেট্রোল না পেয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৪ মার্চ) গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক অবরোধ করে রাখেন চালকরা।

সাধারণ জনগণ জানায়, সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত গাইবান্ধা সদর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবুর তত্ত্বাবধানে তেল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল।

ভুক্তভোগী চালকদের অভিযোগ, কয়েকদিন ধরেই চাহিদামতো পেট্রোল পাওয়া যাচ্ছে না। অনেক পাম্পে ঘুরেও জ্বালানি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছে তারা। এতে দৈনন্দিন কাজকর্ম ও জীবিকা নির্বাহে বিঘ্ন ঘটছে।

আন্দোলনরত বাইক চালক ফারুক বলেন, আর রহমান পাম্পে কাউকে তেল দেয় কাউকে দেয় না, এত বৈষম্য এখনও রয়েছে গাইবান্ধায়। এরকম ঘটনা সত্যি দুঃখজনক।

ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ হওয়ায় অনেক যাত্রী যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে চলাচল শুরু করে। যাত্রীদের মধ্যে আনারুল ইসলাম  বলেন, তেলের জন্য আজ পায়ে হেঁটে গন্তব্য স্থানে যাচ্ছি। কষ্ট করে পরিবারের সদস্যদের নিয়ে যেতে হচ্ছে।

আর রহমান পেট্রোল পাম্পের শ্রমিক আরসাদ বলেন, এসিল্যান্ড স্যার যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই তেল দিচ্ছি। তবে তেল নিতে আসা মানুষের অতিরক্ত চাপ থাকায় সাময়িকভাবে তেল দেওয়া বন্ধ করা হলে তারা রাস্তায় নামে। পরে পুলিশ এসে আশ্বাস দিয়ে রাস্তা অবরোধমুক্ত করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দ্রুত সমাধানের আশ্বাস দিলে প্রায় ১ ঘণ্টা পর আন্দোলনরত বাইক চালকরা অবরোধ তুলে নিয়ে স্থান ত্যাগ করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..