✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঈদের ছুটির শেষে রাজধানীর পথে মানুষের ভিড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১১:১৫:১৯ |
ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, শুরুতে ঢাকার বাইরে যাওয়ার যাত্রী বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বজনদের সঙ্গে ঈদ করে ফেরা মানুষের সংখ্যাও বাড়তে থাকে।

নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসের যাত্রীরা জানান, নির্ধারিত সময়ের তুলনায় ট্রেনটি দেরিতে ছেড়েছে। এছাড়া পথে কয়েকটি স্টেশনেও অতিরিক্ত সময় দাঁড়িয়েছে ট্রেনটি। অতিরিক্ত বগিতে ভাড়া বেশি নেওয়া হলেও বসার আসন নিয়ে সমস্যার অভিযোগও করেছেন যাত্রীরা।

অন্যদিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেসের যাত্রীদের অভিযোগ, নির্ধারিত স্টেশন ছাড়াও ট্রেনটি পথে বিভিন্ন জায়গায় থেমেছে। ফলে আগের তুলনায় অনেক দেরিতে কমলাপুর স্টেশনে পৌঁছায় ট্রেনটি।

এদিকে কমলাপুর স্টেশনে থাকা জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ছাড়ার কথা রয়েছে। পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস সকাল ১০টা ১৫ মিনিটে এবং বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এছাড়া সকালে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস এবং বলাকা এক্সপ্রেসও নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছেড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..