✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জ্ঞান আর বেগুন তর্ক হলে সমস্যা: আফরান নিশো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১৩:৪৮:০৭ |
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা সিনেমা ‘দম’। অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শক চাহিদার শীর্ষে রয়েছে। এর মাঝেই ভক্তদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়েছেন অভিনেতা।

সম্প্রতি সংবাদ সম্মেলনে অংশ নেয় নিশোসহ তার টিম ‘দম’। সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা বলেন অভিনেতা। নিশো বলেন,

আমার ভক্তদের আমি বলি কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি ভালো না। দেখ তোমরা শিক্ষিত, তোমরা যার ভক্ত তার সম্মান রক্ষার জন্য হলেও যখন প্রতিযোগিতা নিয়ে কথা বলবা তখন গল্প নিয়ে কথা বলবে, গল্প থেকে কী বুঝলে তা নিয়ে কথা বলবে, সিনেমার দৃষ্টিভঙ্গি কী, কেন এ সিনেমায় অভিনয় করলাম, ইন্ডাস্ট্রিকে কী দিতে চায় সেগুলো নিয়ে কথা বলবে। আর যেগুলো নোংরামি সেগুলো থেকে তোমরা দূরে থাকলে ভালো।

 নিশো আরও বলেন,

আসলে তোমাদের বলে লাভ হয় না। তোমরা যা খুশি তাই করতে থাকো। তারপরও বলছি, যুক্তিহীন কথা আসলে যারা বলে তারা আসলে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে বলে। সে কথায় বিতর্ক না করো। কারণ, যুক্তিহীন কথার উত্তর দেয়া জরুরি নয়। তর্ক জ্ঞানী মানুষের সাথে জ্ঞানী মানুষের হলে ভালো। জ্ঞান আর বেগুন হলে সমস্যা। তখন তর্ক হয়, যুদ্ধ হয়। তাই আমি আমার ভক্তদের বলবো, তোমরা যারা শিক্ষিত তারা ঝগড়া করো না।



এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
 
সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।
 
‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ। শক্তিশালী গল্প আর গল্প বলার ধরনে মৌলিকতা থাকায় সিনেমাটি প্রেক্ষাগৃহে এবারের ঈদে দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে। সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, ডলি জহুরের মতো জনপ্রিয় তারকারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..